আন্তর্জাতিক

নিউইয়র্কে আবাসিক ভবনে আগুন, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রোববার (৯ জানুয়ারি) নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় ১৯ তলাবিশিষ্টি ভবনটির দ্বিতীয় অথবা তৃতীয় তলায় স্থানীয় সময় ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ধোঁয়া ভবনের প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

নিউইয়র্ক সিটি ফায়ার সার্ভিসের কমিশনার ড্যানিয়েল নিগ্রো বলেছেন, অগ্নিকাণ্ডে ৩২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হলওয়েতে প্রচণ্ড ধোঁয়া এবং তীব্র আগুনের মুখোমুখি হয়েছেন। ভবনটির প্রতিটি তলার সিঁড়িতে আহতদের পাওয়া গেছে। তাদের মধ্যে অনেকেরই কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে।

আবাসিক ভবনটির অধিকাংশ বাসিন্দাই আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে আসা মুসলিম অভিবাসী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা