আন্তর্জাতিক

ইরাকের মধ্যস্থতায় বসছে সৌদি-ইরান

আন্তর্জাতিক ডেস্ক: পঞ্চম দফায় এবার ইরাকের মধ্যস্থতায় আলোচনায় বসতে যাচ্ছে সৌদি আরব ও ইরান। এমন আলোচনায় বসার পরিকল্পনার কথা জানিয়েছে ইরান।

ইরানি গণমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, শিগগিরই সৌদি আরবের সঙ্গে আলোচনা শুরু হবে। বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও আলোচনা চলবে বলে জানান তিনি।

ভিয়েনায় সৌদি প্রতিনিধিদলের সফর প্রসঙ্গে খাতিবজাদে বলেন, ভিয়েনায় সৌদি প্রতিনিধিদল মাঝেমধ্যেই সফর করে থাকেন। এর আগেও তারা ভিয়েনায় গেছেন।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর প্রসঙ্গে তিনি বলেন, আফগান প্রতিনিধিদলের সঙ্গে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। আর্থিক ও ব্যাংকিং লেনদেন এবং জ্বালানি খাতে সহযোগিতার বিষয়সহ নানা ইস্যুতে মতবিনিময় হয়েছে।

ইরান আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার চায় বলে তিনি জানান। খাতিবজাদে বলেন, আফগান পরিস্থিতির বিষয়ে তেহরান সব সময় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এরই আলোকে তালেবান সরকারের প্রতিনিধিদল তেহরান সফর করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা