আন্তর্জাতিক

আফগানিস্তানে বিস্ফোরণে ৯ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের পূর্বাঞ্চলে মর্টার শেল বিস্ফোরণে ৯ শিশু নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে আরও চারজন আহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

খাদ্য সামগ্রী বিক্রির একটি গাড়ির আঘাতে অনেক দিনের পুরোনো মর্টার শেলে বিস্ফোরণ ঘটে। নানগরহর প্রদেশের গভর্নরের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার লালোপার জেলার বাইগানান গ্রামে ওই বিস্ফোরণ ঘটেছে।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, বিস্ফোরণে আহত শিশুদের প্রাদেশিক রাজধানী জালালাবাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই বিস্ফোরণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। ভয়াবহ পরিস্থিতির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম আফগানিস্তান। কয়েক দশক ধরে চলা যুদ্ধ-সংঘাতে কারণে অবিস্ফোরিত ল্যান্ড মাইন এবং অন্যান্য অস্ত্রের ঝুঁকিতে থাকা দেশটিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা