আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত ১১ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে মহামারী করোনাভাইরাস ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ভয়াবহ বিস্তারে দেশটির এ নাস্তানাবুদ অবস্থা।

সোমবার (১০ জানুয়ারি) দেশটিতে করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড হয়েছে। এদিন যুক্তরাষ্ট্রে ১১ লাখ ৩০ মানুষ নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আরব নিউজের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড হয় গত ৩ জানুয়ারি। এদিন যুক্তরাষ্ট্রে ১০ লাখ ৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হন। এর মধ্য দিয়ে প্রথমবারের কোনো দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ায়।

গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে গড়ে দৈনিক ৭ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত দুই সপ্তাহের মধ্যে সোমবারই সবচেয়ে বেশি করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিন মোট ১ লাখ ৩৫ হাজার করোনা রোগী হাসপাতালে ভর্তি হন। এর আগে গত বছরের জানুয়ারিতে একদিনে ১ লাখ ৩২ হাজার ৫১ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এদিকে সোমবার করোনার টিকা উৎপাদনকারী মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের সিইও বলছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য বিশেষ করোনার টিকা প্রস্তুত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী মার্চ নাগাদ এটি বাজারে পাওয়া যেতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা