খেলা

বিশ্বকাপে মেসির ইতিহাস, টানা ৭ ম্যাচে গোলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক

আবারও বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। মাঠে নেমেই যেন নতুন কোনো রেকর্ড গড়া তার অভ্যাসে পরিণত হয়েছে। চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্ম ধরে রেখে এবার গড়লেন আরেকটি অনন্য বিশ্বরেকর্ড।

জর্ডানের বিপক্ষে ম্যাচের শুরুতে একাদশে ছিলেন না আর্জেন্টিনার অধিনায়ক। তবে দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার পরই বদলে দেন ম্যাচের চিত্র। মাঠে নামার কিছুক্ষণ পর একটি দুর্দান্ত ফ্রি-কিক থেকে বল জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপের টানা সাতটি ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়লেন মেসি। এর আগে এই রেকর্ডে যৌথভাবে শীর্ষে ছিলেন ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলের তারকা জেয়ারজিনহো। তারা দুজনই বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে এককভাবে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে নিলেন আর্জেন্টিনার মহাতারকা।

শুধু তাই নয়, চলমান বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষে করেছিলেন জোড়া গোল। সর্বশেষ জর্ডানের বিপক্ষে ফ্রি-কিক থেকে পাওয়া গোলটি তার গোলসংখ্যাকে আরও সমৃদ্ধ করেছে।

চলতি আসরে গোল করার পাশাপাশি নেতৃত্ব, অভিজ্ঞতা এবং ধারাবাহিক পারফরম্যান্সে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছেন মেসি। প্রতিটি ম্যাচেই তিনি নতুন নতুন রেকর্ড গড়ে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে চলেছেন।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। তার ধারাবাহিক পারফরম্যান্সে শিরোপার স্বপ্নও আরও উজ্জ্বল হয়ে উঠছে আর্জেন্টিনার জন্য।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা