তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি
আন্তর্জাতিক

আমরা কাউকে ধরা কিংবা মারার জন্য আসিনি

আন্তর্জাতিক ডেস্ক: তালেবান কাউকে গ্রেফতার কিংবা হত্যা করার জন্য ক্ষমতা গ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

এক ভিডিও কনফারেন্সে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা আফগান নাগরিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এমন মন্তব্য করেন।

আমির খান মুত্তাকি বলেন, আফগানিস্তানকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন রাখলে কারও স্বার্থ হাসিল হবে না। তাদের সরকার বিশ্বের কোনো দেশের জন্য হুমকি সৃষ্টি করবে না। এ সময় তিনি বলেন, প্রতিবেশী দেশসমূহ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক দেশের সঙ্গে আফগানিস্তান সুশাসন ও সম্পর্কের নতুন অধ্যায় খুলবে।

আগস্টের মাঝামাঝি সময়ে কাবুলে পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকারের পতনের কথা উল্লেখ করে মুত্তাকি বলেন, ইসলামিক আমিরাত বাহিনী আলোচনার মাধ্যমে কাবুলে প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু পূর্ববর্তী প্রশাসনের নিরাপত্তা বাহিনীগুলো পালিয়ে যায়, যার ফলে কাবুলে ক্ষমতার শূন্যতা তৈরি হয়। আর এ কারণে কাবুলের বাসিন্দারা ইসলামিক আমিরাত বাহিনীকে নিরাপত্তা বজায় রাখতে শহরে প্রবেশের জন্য অনুরোধ করে।

তালেবান সরকারের এই পররাষ্ট্রমন্ত্রী তাদের পূর্বের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ইসলামিক আমিরাত জাতীয় ঐক্যের বার্তা নিয়ে কাবুলে প্রবেশ করেছে। কাউকে হত্যা কিংবা আটক করার কোনো পরিকল্পনা তাদের নেই। সাবেক বিরোধীদের অনেকে এখন ইসলামিক আমিরাতের ছায়াতলে মর্যাদাপূর্ণ জীবনযাপন করছেন বলেও উল্লেখ করেন তিনি।

তালেবান সরকারের এই শীর্ষ কূটনীতিক বলেন, আফগানরা তাদের নিজের দেশে একটি সুন্দর জীবন পাওয়ার যোগ্য। নতুন সরকার চায় না, তার নাগরিকদের, বিশেষ করে শিক্ষিত এবং পেশাদার ক্যাডাররা ইউরোপে অভিবাসন করতে উৎসাহিত হোক বা বাধ্য হোক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা