ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতে একদিনেই সংক্রমণ প্রায় ২ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে ভারতে দ্রুতগতিতে বেড়ে চলছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৭২০ জন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে। সূত্র-এনডিটিভি।

একদিন আগের তুলনায় সংক্রমণের হার ১৫.৮ শতাংশ বেড়েছে। একদিন আগে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার। সরকারি হিসেব অনুযায়ী, ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ১১.৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। একদিনেই মারা গেছেন ৪৪২ জন। প্রায় সব রাজ্যেই আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। তবে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায়।

ভারতে এখন পর্যন্ত ৪ হাজার ৮৬৮ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। দেশটিতে ওমিক্রণে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮১ জন এবং রাজস্থানে ৬৪৫ জন।

ভারতে এখন পর্যন্ত ১৫৩ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। সম্প্রতি বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে ভারত।

এদিকে সংক্রমণ বাড়তে থাকায় ভারতের অনেক রাজ্যেই রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। গত সপ্তাহে দিল্লিতে লকডাউন জারি করা হয়। ওমিক্রনের বিস্তার ঠেকাতে ইতোমধ্যেই বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, রেস্টুরন্ট ও বার বন্ধ রাখা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা