আন্তর্জাতিক

গ্রিসে অভিবাসীবাহী নৌকাডুবে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের দক্ষিণাঞ্চলে দ্বীপের কাছে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী নৌকাডুবে অন্তত সাতজন নিহত হয়েছেন। আর জীবিত উদ্ধার করা হয়েছে ৯০ জনকে। শুক্রবার (২৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) প্রত্যন্ত দ্বীপ অ্যান্টিকিথেরার উত্তরে এজিয়ান সাগরে নৌকাটি ডুবে যায়। একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।

কোস্টগার্ডের একজন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে অব্যাহত আছে অভিযান। জীবিত উদ্ধারদের মধ্যে ৫২ জন পুরুষ, ১১ জন নারী ও ২৭ শিশু রয়েছে। নৌকাটি ডুবে যাওয়ার আগে কতজন অভিবাসী ছিল তা এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি।

বৃহস্পতিবারের নৌকাডুবি ছিল এজিয়ান সাগরে এই সপ্তাহের দ্বিতীয় ঘটনা। এর আগে মঙ্গলবার রাতে দেশটির ফোলেগ্যান্ড্রোস দ্বীপে ৫০ জনকে বহনকারী আরেকটি নৌকাডুবে গিয়েছিল। ওই ঘটনায় অন্তত তিনজন নিহত হয়। নিখোঁজ হয় কয়েক ডজন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা