আন্তর্জাতিক

জার্মানিতে ওমিক্রনে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে ওমিক্রন ছড়িয়ে পড়ায় উদ্বেগ বেড়েই চলছে। এর মধ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টে মৃত্যুর খবরও আসছে। ওমিক্রনের বিস্তার রোধে বিশ্বের অনেক দেশ পদক্ষেপ নিলেও সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

ওমিক্রনে জার্মানিতে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে বার্লিনভিত্তিক রবার্ট কোচ ইনস্টিটিউট (আরকেআই)।

জার্মানিতে এ পর্যন্ত ৩ হাজার ১৯৮ জন ওমিক্রনে শনাক্ত হয়। এদের মধ্যে ৪৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত বুধ থেকে বৃহস্পতিবার করোনার সংক্রমণের হার বেড়েছে ইউরোপের এই দেশটিতে। সবশেষ দেশটিতে শনাক্ত হয়েছেন প্রায় ৪৯ হাজার। একইদিন মারা গেছেন ৪৭৫ জন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওমিক্রনে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৬০ থেকে ৭৯ বছরের মধ্যে। এ বিষয়ে বিস্তারিত জানায়নি সংশ্লিষ্টরা। এর আগে, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনেও ওমিক্রনে মৃত্যুর খবর পাওয়া যায়।

এদিকে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী আশঙ্কা করে বলেন, ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে বেড়ে যেতে পারে ওমিক্রন। তবে সংক্রমণ ঠেকাতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সরকার। যা আগামী ২৮ ডিসেম্বের থেকে কার্যকর হতে চলছে। নাইটক্লাবসহ বেশ কিছু স্থান বন্ধ থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা