আন্তর্জাতিক

তলোয়ার কিনুন, গরুর বংশ রক্ষা হবে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেত্রী সাধ্বি সরস্বতী ভারতে গরু বাঁচাতে তলোয়ার কেনার আহ্বান জানিয়ে বলেছেন, ‘স্মার্টফোন ইত্যাদির পেছনে গাদাগাদা টাকা খরচ না করে সকলে একটি করে তলোয়ার কিনুন। তাতে গরুর বংশ রক্ষা হবে। শত্রুর নজর থেকে বাঁচবে নিজের পরিবারও।’

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কর্নাটকের উদুপি জেলায় ভিএইচপি আয়োজিত একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সাধ্বি সরস্বতী বলেন, ‘যাঁরা স্মার্টফোন কেনার জন্য লাখ লাখ টাকা নষ্ট করছেন, তারা গরু রক্ষার জন্য অনায়াসে অস্ত্র কিনে ঘরে রাখতে পারেন। এতে আমাদের ‘গো মাতা’-কে কসাইখানায় যাওয়া থেকে রোখা যাবে।’

অনুষ্ঠানে সাধ্বি দাবি করেন, তার জন্ম হয়েছে গোয়ালঘরে। তার কর্তব্য গরুদের কসাইখানায় যাওয়া থেকে আটকানো। তিনি বলেন, ‘যে দিন আমার জন্ম হয়, সে দিন থেকেই আমার জীবনে দু’টি উদ্দেশ্য। প্রথমত, রামের মন্দির নির্মাণ এবং ভারতে গরু জবাই বন্ধ করা।’

প্রসঙ্গত, গো-রক্ষা নিয়ে বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মাথাব্যথা নতুন নয়। যদিও গো-রক্ষায় হাতে হাতে অস্ত্রশস্ত্র রাখা কতটা আইনসম্মত তা নিয়ে প্রশ্ন উঠছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা