ইমরান খান
আন্তর্জাতিক

অস্ত্রের শক্তিই জাতীয় নিরাপত্তা নয়, প্রবৃদ্ধিও দরকার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শুধু সামরিক শক্তিতে বলীয়ান হলেই কোনো দেশের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত হয় না। তার মতে, জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করতে উন্নয়ন, সর্বাঙ্গীণ প্রবৃদ্ধি এবং আইনের শাসনও দরকার। দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত দুই দিনব্যাপী ‘মার্গাল্লা সংলাপ ২১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ইমরান খান। সেখানেই এসব কথা বলেছেন তিনি।

ইমরান বলেন, এতদিন পাকিস্তান সরকারের পুরো ধ্যানখেয়াল ছিল সামরিক শক্তির ওপর। কিন্তু জাতীয় নিরাপত্তা একটি সর্বাঙ্গীণ বিষয়। কারণ, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি না হলে কখনোই জাতীয় নিরাপত্তা থাকবে না এবং এটি ছাড়া কোনো দেশকেই নিরাপদ বলা যায় না।

তিনি আরও বলেন, জনসংখ্যার ছোট একটি অংশ যদি ক্রমাগত ধনী হয় এবং বাকিরা পেছনে পড়ে থাকে, তাহলে কোনো দেশ নিরাপদ হতে পারে না। একই কথা প্রযোজ্য একটি নির্দিষ্ট এলাকা বা দুই-তিনটি শহর উন্নয়নশীল, আর দেশের অন্য অংশ পিছিয়ে থাকার ক্ষেত্রেও।

পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, অসম উন্নয়ন ও অবিচারের বিরুদ্ধে মানুষের রুখে দাঁড়ানো সবসময়ই সহিংসতার কারণ হয় এবং এটি জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান সমস্যা। আমাদের ন্যায়সঙ্গত এবং সর্বাত্মক উন্নয়নের পথে যেতে হবে। একইভাবে, মানব উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সেদিকেও মনোযোগ দিতে হবে।

তার মতে, উন্নয়নশীল বিশ্ব পিছিয়ে পড়ছে মূলত আইনের শাসন এবং দুর্নীতির কারণে। সেখানে গবেষণারও অভাব রয়েছে। গবেষণার মাধ্যমে মৌলিক চিন্তাভাবনা বেরিয়ে আসে। এটি ছাড়া মৌলিক চিন্তাভাবনা বিকশিত হয় না এবং এই চিন্তাপ্রক্রিয়া এগিয়ে নিতে সাহায্য করে বিতর্ক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা