আন্তর্জাতিক

কাশ্মীরে হামলায় ৩ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মীরে একটি পুলিশ বাসে হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সোমবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন সহকারী সাব-ইন্সপেক্টর এবং আরেকজন সেকশন গ্রেড কনস্টেবল বলে জানানো হয়েছে। হামলার ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়েছে।

এরইমধ্যে হামলা চালানোর স্থান ঘেরাও করেছে পুলিশ এবং সেই সাথে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

পুলিশ বলছে, উচ্চ নিরাপত্তা বেষ্টিত ওই এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি ক্যাম্প অবস্থিত। হামলার ঘটনা ঘটেছে জেওয়ান এলাকায়।

ওই এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এবং হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান চলছে। হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিও হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন।

মাত্র কয়েকদিন আগেই কাশ্মীরের বান্দিপোরা জেলায় হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হন। গত ১০ ডিসেম্বর বান্দিপোরার গুলসান চকে ওই হামলার ঘটনা ঘটে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা