আন্তর্জাতিক

ওআইসি সম্মেলনে আফগানিস্তানকে আমন্ত্রণ 

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার। আগামী ১৯ ডিসেম্বর ইমরান খানের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসি’র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসলামাবাদ থেকে নিজস্ব সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা মেহের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর স্ট্রাটেজিক স্টাডিজের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ শাহিন বলেছেন, ওআইসি’র আসন্ন শীর্ষ সম্মেলনে অন্য আলোচ্যসূচির সাথে আফগানিস্তানের অর্থনীতি, দেশটির আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থা, বিশ্বের অন্য দেশের সাথে তালেবানের সরকারের সম্পর্ক স্বাভাবিকীকরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে।

পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলোকে আসন্ন সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, তালেবান গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করলেও এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি। জাতিসংঘ সম্প্রতি তালেবানের পক্ষ থেকে ওই বিশ্ব সংস্থায় একজন প্রতিনিধি নিয়োগের আবেদন প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান সরকার আফগানিস্তানের তালেবানকে সহযোগিতা করছে বলে অভিযোগ রয়েছে। ওআইসি’র ইসলামাবাদ শীর্ষ সম্মেলনে তালেবানের সম্ভাব্য অংশগ্রহণ এই গোষ্ঠীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের পথে এক ধাপ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা