আন্তর্জাতিক

তলোয়ার নিয়ে টেলিভিশন চ্যানেলে হামলা

আন্তর্জাতিক ডেস্ক : তলোয়ার নিয়ে টেলিভিশন চ্যানেলে হামলা চালিয়েছে এক ব্যক্তি। বুধবার (৪ আগস্ট) ঘটনাটি ঘটে ভারতের চেন্নাইয়ে সাথিয়াম টেলিভিশন চ্যানেলের প্রধান কার্যালয়ে। এতে চ্যানেলটির বিভিন্ন যন্ত্রপাতিসহ বেশ কিছু সম্পদের ক্ষতি করেছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঢাল-তলোয়ার নিয়ে ভেতরে ঢুকে সবকিছু তছনছ করতে থাকে হামলাকারী। চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ইসাক লিভিংস্টোন বলেন, গাড়ি রাখার জায়গা দিয়ে ওই ব্যক্তি অফিসে প্রবেশ করে। গিটারের ব্যাগে করে তলোয়ার নিয়ে যায় সে।’

লিভিংস্টোন অভিযোগ করেন হামলাকারীর লক্ষ্য ছিলেন তিনি। বলেন, ‘আমি একটি কক্ষে তালা মেরে ভেতরে নিরপাদে ছিলাম।’ পরে ওই হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

কী কারণে এই হামলা চালানো হয়েছে সে প্রসঙ্গে কিছু জানা গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কোনো ব্যক্তিকে নিয়ে কোনো সংবাদ প্রচার করিনি। হামলার কারণ কী তা আমরা জানি না।’

এ বিষয়ে চেন্নাই পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে রয়াপুরান পুলিশ স্টেশনের এক সদস্য নিশ্চিত করেন, অভিযুক্ত হামলাকারীর নাম রাজেশ কুমার। এ ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।


সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা