আন্তর্জাতিক

তালেবান দখলে লস্করগাহ, পালাচ্ছেন বেসামরিক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : প্রাদেশিক রাজধানী লস্করগাহের অধিকাংশ এলাকা তালেবানের দখলে চলে গেছে। হেলমান্দ প্রদেশে চলছে তীব্র লড়াই। এতে মঙ্গলবার (৩ আগস্ট) কমপক্ষে ৪০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন।

তালেবান ইতোমধ্যেই লস্করগাহ শহরের কেন্দ্রস্থলে ঢুকে পড়েছে এবং শহরের সরকারি প্রচারমাধ্যমের অফিস দখল করে তাদের অনুষ্ঠান সম্প্রচার শুরু করেছে।

তবে হেলমান্দে আফগান বাহিনীর অধিনায়ক জেনারেল সামি সাদাত বিবিসিকে বলেছেন, তালেবান কিছু জায়গা দখল করেছে ঠিকই, কিন্তু তারা সেখানে টিকতে পারবে না। তিনি যত দ্রুত সম্ভব লস্করগাহের বাসিন্দাদের শহর ছেড়ে যাবার আহ্বান জানিয়েছেন।

একদিকে তালেবানের স্থল অভিযান, অন্যদিকে সরকারি বাহিনীর বিমান হামলা- এ দুইয়ের মাঝে পড়ে বিপন্ন হয়ে পড়েছে বেসামরিক মানুষ। লড়াইয়ের কারণে লস্করগাহ এবং পাশের প্রদেশের রাজধানী কান্দাহার থেকে হাজার হাজার লোক ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন।

তালেবান একযোগে তিনটি প্রাদেশিক শহর দখল করার জন্য আক্রমণ চালাচ্ছে। লস্করগাহ ছাড়া অন্য দুটি শহর হচ্ছে কান্দাহার ও হেরাত। কান্দাহারের বিমান বন্দরে রোববার তালেবান রকেট হামলা চালায়।

হেলমান্দে সরকারি বাহিনীর প্রধান জেনারেল সামি সাদাত বিবিসিকে জানিয়েছেন, এই লড়াইয়ে অন্যান্য ইসলামী জঙ্গী গোষ্ঠীর সদস্যরা তালেবানের সাথে যোগ দিচ্ছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা