আন্তর্জাতিক

৬২ গাছে কাটায় জরিমানা ৪৫ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক: গাছ কাটা হয়েছে ৬২টি। তার জন্য জরিমানা ৪০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৪৫ কোটি ৬৯ লাখ ৪১ হাজার ৭৪৬ টাকা। এমন একটি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশনায় বিভিন্ন মহলে তুমুল সাড়া ফেলেছে।

জরিমানা ছাড়াও প্রতিষ্ঠানটিকে ওই জায়গায় ১০০টি গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি রাজাশেখর মান্থার এই নির্দেশকে নজিরবিহীন ও দৃষ্টান্তমূলক হিসেবে আখ্যায়িত করেছেন পরিবেশকর্মী এবং বন বিভাগ সংশ্লিষ্টরা।

তারা বলছেন, গাছ বাঁচাতে এমন শাস্তিই দরকার। কেননা, পরিবেশ ধ্বংস করে উন্নয়ন হতে পারে না।

সাত তারকা হোটেল তৈরির জন্য রাসেল স্ট্রিটে ওই ৬২টি গাছ কাটা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেয় বন দফতর ও রাজ্য সরকার। তবে এর বিরুদ্ধে হাই কোর্টে যায় তারা। সেখানেই বড় ধরনের জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।

রায় ঘোষণার দিন বিচারপতি মান্থার এজলাসে বিষয়টি উঠলে বন দফতরের তরফে সব নথি জমা দেওয়া হয়। উভয় পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারক জানান, এতো গাছ কাটার গুরুতর অপরাধে শুধু কারাদণ্ড নয়, প্রয়োজন আর্থিক দণ্ডও। সেই জরিমানার তহবিল পরিবেশ রক্ষায় ব্যবহার হবে।

নির্দেশ জারির ১৫ দিনের মধ্যে জরিমানা জমা পড়লে মামলা নিষ্পত্তির সুযোগ থাকবে।

আইনজীবীরা বলছেন, জরিমানা জমা না দিলে আদালত অবমাননার অভিযোগ করতে পারেন কলকাতার ডিএফও (ইউটিলাইজেশন)। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেরও অবশ্য ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে। তবে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অবস্থানও যথেষ্ট কঠোর।

সূত্র: আনন্দবাজার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা