আন্তর্জাতিক

বাংলাদেশ-ভারত সীমান্তে হামলা, নিহত ২ বিএসএফ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বাংলাদেশ সীমান্তের কাছে টহল দিচ্ছিলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা। এ সময় ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর হামলায় বিএসএফের দুই সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩ আগষ্ট) স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টার দিকে রাজ্যের ধালাই জেলায় এ হামলা ঘটে। এর আগে এই সংগঠনটিকে নিষিদ্ধ করেছে ভারত সরকার।

এনডিটিভির খবরে বলা হয়েছে, এনএলএফটির হামলায় নিহতদের মধ্যে বাহিনীর এক উপ-পরিদর্শকও রয়েছেন। ধালাই জেলার পানিসাগর সেক্টরের আর সি নাথ সীমান্ত পোস্টের কাছাকাছি এ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।

ধালাই ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় ৯৪ কিলোমিটার দূরে অবস্থিত এবং এর উত্তর ও দক্ষিণ অংশে বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে ত্রিপুরাতেই রয়েছে সাড়ে আটশ’ কিলোমিটারের বেশি।

বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় উপ-পরিদর্শক ভুরু সিং ও কনস্টেবল রাজ কুমার গুরুতর জখম হয়ে প্রাণ হারান। ঘটনাস্থলে রক্তের চিহ্ন দেখে বোঝা যায়, হামলাকারীরাও জখম হয়েছে।

তিনি আরো বলেছেন, ‘আমাদের উভয় শহীদ জওয়ান আঘাতের কাছে হেরে যাওয়ার আগে পর্যন্ত বীরত্বের সাথে লড়াই করেছেন। হামলাকারীরা নিহত জওয়ানদের অস্ত্র নিয়ে গেছে। ’

তাদের ধরতে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে তিনি জানান।

সূত্র: এনডিটিভি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা