আন্তর্জাতিক

ইরান জড়িত নয়

আন্তর্জাতিক ডেস্ক: ওমান সাগরে ইহুদিবাদী ইসরাইলের তেল ট্যাংকারে হামলার ঘটনায় ইসলামি প্রজাতন্ত্র ইরান জড়িত নয় বলে জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক দ্বিতীয় পরিচালক জামির কাবুলভ সোমবার (২ জুলাই) ‘স্পুৎনিক' বার্তা সংস্থাকে একথা বলেছেন।

তিনি জোরালো ভাষায় বলেন, সামান্যতম কারণ নেই যার জন্য বিশ্বাস করা যায় যে, ইরান এই হামলায় জড়িত। গত বৃহস্পতিবার রাতে ওমান সাগরে ইসরাইলি ট্যাংকারে হামলা হয় এবং শুক্রবার ইসরাইলের মালিকানাধীন কোম্পানি জোডিয়াক মেরিটাইমের পক্ষ থেকে দুই ক্রু নিহত হওয়ার খবর জানানো হয়। নিহতদের একজন রোমানিয়ার নাগরিক, অন্যজন ব্রিটিশ নাগরিক।

এরপর ইসরাইল এবং তার পশ্চিমা মিত্র আমেরিকা ও ব্রিটেন চটজলদি ইসলামি প্রজাতন্ত্র ইরানকে হামলার জন্য দায়ী করে। রোমানিয়াও বলেছে, হামলায় ইরান জড়িত। কিন্তু রুশ কূটনীতিক কাবুলভ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি সুস্পষ্ট করে বলেছেন, ইসরাইল ও তার মিত্রদের অভিযোগ সত্য বলে মেনে নেয়া যাচ্ছে না কারণ আমাদের কাছে কোন সত্য তথ্য নেই। যদি তারা সত্য তথ্য দিতে পারে তাহলে আমরা আমাদের অবস্থানের পরিবর্তন ঘটাবো।

এরইমধ্যে ইরান এই অভিযোগকে শিশুসুলভ বলে উড়িয়ে দিয়েছে এবং তেহরানে নিযুক্ত ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং রোমানিয়ায় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

কাটছেনা জুলাই শহিদ হৃদয়ের পরিবারের শুন্যতা 

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

আগামী ৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা