আন্তর্জাতিক

দাবানল নেভাতে তুরস্কের পাশে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক: কঠিন সময়ে তুরস্কের পাশে দাঁড়াল ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। দাবানল নেভাতে তারা তিনটি এয়ার ট্যাঙ্কার পাঠিয়েছে। গত ছয়দিন ধরে দাবানল জ্বলছে। মারা গেছেন আটজন। কয়েক হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু দাবানল নেভানোর কাজে এখনো সফল হয়নি সরকার। এই অবস্থায় এর্দোয়ান ও তার সরকারের সমালোচনা শুরু হয়েছে দেশের ভিতরে। বলা হচ্ছে, তারা পুরোপুরি অপ্রস্তুত অবস্থায় ছিল।

ইইউ যে তিনটি এয়ার ট্যাঙ্কার পাঠিয়েছে, তার একটি গেছে ক্রোয়েশিয়া থেকে, বাকি দুইটি স্পেন থেকে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এর জন্য ইইউ-কে ধন্যবাদ জানিয়েছেন। ইতিমধ্যে রাশিয়া, ইরান, ইউক্রেন, আজারবাইজান তুরস্কের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষও দাবানলের বিরুদ্ধে লড়াই করছেন।

এর্দোয়ানের সমালোচনা

সরকার প্রথমে দায় চাপিয়েছিল কুর্দিদের উপর। কিন্তু বিভিন্ন জায়গায় দাবানল জ্বলতে থাকায় এবং মানুষ মারা যাওয়ায় তারা মনোভাব বদল করতে বাধ্য হয়। যে জায়গায় দাবানলের তাণ্ডব চলছে, সেখানে গত কয়েক মাস ধরে প্রবল খরা দেখা দিয়েছিল। শুরুর দিকে দাবানল মোকাবিলায় সরকারের ঢিলেমি ছিল। তারপর তারা স্বীকার করে, দাবানল নেভানোর মতো উপযুক্ত বিমান তাদের হাতে নেই।

সামাজিক মাধ্যমে এর্দোয়ানের সমালোচনা করে বলা হচ্ছে, তিনি দাবানল নেভাতে যথেষ্ট উদ্যোগ নেননি। বরং তিনি রাজনৈতিক ভাষণ দিতে ব্যস্ত ছিলেন।

এখন সরকার দাবানল নেভাতে হেলিকপ্টার ব্যবহার করছে। স্থানীয় মানুষ বাক্সে জল ভরে আগুন নেভানোর চেষ্টা করছেন।

বনমন্ত্রী জানিয়েছেন, গত বুধবার থেকে তুরস্কে সব মিলিয়ে ১৩০টি জায়গায় আগুন জ্বলছিল। তার মধ্যে এখনো সাতটি বড় আগুন জ্বলছে।

তুরস্কের সব চেয়ে বড় বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির প্রেসিডেন্ট ওজকক দাবি করেছেন ''বনমন্ত্রীকে ইস্তফা দিতে হবে। কারণ, দাবানল নেভানোর কোনো পরিকল্পনা তার ছিল না।''

তুরস্কে প্রবল হাওয়া পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। বাতাসে আদ্রতার পরিমাণও খুব কম। যেখানে দাবানল জ্বলছে, সেই অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

গ্রিসেও দাবানল

দক্ষিণ ইউরোপে দীর্ঘদিন ধরে হিট ওয়েভ বা তাপপ্রবাহ চলছে। ইটালি, স্পেন ও গ্রিসও দাবানলের গ্রাসে পড়েছে। গ্রিসে একশটি দাবানল জ্বলছে। গ্রিসের সিভিল প্রোটেকশন প্রতিমন্ত্রী বলেছেন, ''আমরা আর জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলছি না, আমরা এখন পরিবেশগত বিপদের কথা বলছি। তাপমাত্রা বেড়ে গেছে। ইউরোপের বিস্তীর্ণ এলাকায় দাবানল জ্বলছে।''

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা