আন্তর্জাতিক

বিল-মেলিন্ডার আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক : আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিবাহ বিচ্ছেদ। স্থানীয় সময় সোমবার (২ আগস্ট) যুক্তরাষ্ট্রের একজন বিচারক তাদের এই বিচ্ছেদ অনুমোদন করেন।

গত মে মাসের ৩ তারিখ নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণা করেন বিল ও মেলিন্ডা গেটস। সেসময় তারা দুজন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘোষণা করেন। ওই ঘোষণার তিন মাস পর তাদের বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো। অবশ্য আদালতের নথি বলছে, বিচ্ছেদের পরও নিজের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের।

১৯৯৪ সালে বিয়ে করেন বিল ও মেলিন্ডা গেটস। দীর্ঘ ২৭ বছরের বৈবাহিক জীবনে তাদের সংসারে জন্ম হয় তিন সন্তানের।

সাবেক এই দম্পতি ২০০০ সালে গঠন করেন দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। বিবাহ বিচ্ছেদ হলেও তারা এই সংস্থার মাধ্যমে একসঙ্গে মানবকল্যাণ মূলক কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স’র বরাত দিয়ে সিএনএন বলছে, সোমবার পর্যন্ত বিল গেটসের সম্পদের পরিমাণ প্রায় ১৫২ বিলিয়ন মার্কিন ডলার। যার মানে, ডিভোর্সের পর বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস উভয়ে ৭৬ বিলিয়ন মার্কিন ডলার করে পাবেন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা