জাতীয়

ফের প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস। চলতি বছর এই তালিকায় ৪৩তম স্থানে রয়েছেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ফোর্বস ম্যাগাজিনের ওয়েবসাইটে দ্য ওয়ার্ল্ড’স হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল উইমেন ২০২১ শীর্ষক তালিকা প্রকাশিত হয়। এতে বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর পরিচয় এবং তাদের ইতিবাচক বিভিন্ন দিক তুলে ধরা হয়। ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় প্রথম অবস্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাককেনজি স্কট। জেফ বেজোসের সঙ্গে বিচ্ছেদের পর অ্যামাজনের ২৫ শতাংশ শেয়ারের মালিক হন এই নারী।

এছাড়া তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তৃতীয় স্থানে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিসটিন লিগার্ডে, চতুর্থ মার্কিন অটোমেকার জিএম-এর প্রধান নির্বাহী মেরি বারা এবং পঞ্চম অবস্থানে রয়েছেন বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।

টানা কয়েক বছর ধরেই বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় রয়েছেন বাংলাদেশের টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০২০ সালে ফোর্বসের তালিকায় শেখ হাসিনা ৩৯তম অবস্থানে ছিলেন। তার আগে ২০১৯ সালে ২৯, ২০১৮ সালে ২৬, ২০১৭ সালে ৩০, ২০১৬ সালে ৩৬ এবং ২০১৫ সালে ৫৯তম স্থানে ছিলেন তিনি।

এ প্রসঙ্গে ফোর্বস লিখেছে, শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি তার সরকারের চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। তিনি নির্বাচনে চতুর্থবারের মতো জয়ী হয়েছেন এবং টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আছেন। তার নেতৃত্বে ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতেই জয়লাভ করে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ। চতুর্থ মেয়াদে শেখ হাসিনা ক্ষমতায় এসে খাদ্যনিরাপত্তা, শিক্ষায় প্রবেশাধিকার এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনিবেশ করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা