ঢামেক
জাতীয়

রাজধানীতে অচেতন অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর বাস স্টেশন থেকে সোয়েব (২৮) নামে এক ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করে বুধবার (৮ ডিসেম্বর) রাত ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এসেছেন তার চাচা আহসান।

উত্তরার বাসিন্দা চাচা আহসান জানান, সোয়েব নবাবপুরে ব্যবসা করেন। তিনি নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় থাকেন এবং ব্যবসায়িক কাজে কেরানীগঞ্জে গিয়েছিল। সেখানে কাজ শেষে কেরানীগঞ্জ চৌরাস্তা থেকে ডাব পান করার পর গুলিস্তান যাওয়ার উদ্দেশ্যে আকাশ পরিবহনের একটি বাসে উঠেন। এক পর্যায়ে বাসের মধ্যে অচেতন হয়ে পড়েন। পরে তাকে দুই ছাত্র উদ্ধার করে তার চাচাকে সংবাদ দেন। চাচা তার ভাতিজাকে উদ্ধার তাকে হাসপাতালে নিয়ে আসেন। অসুস্থ সোয়েব ঘুম ঘুম কন্ঠে জানান, তার মোবাইল ও মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছেন না। তবে মানিব্যাগে কত টাকা ছিল তা আর বলতে পারেননি তিনি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, সোয়েবকে ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর মিডফোর্ট হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সান নিউজ/মোস্তাফিজ/ এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা