আন্তর্জাতিক

উহানে গণহারে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক : আবারো করোনার প্রকোপ বেড়েছে চীনে। করোনার প্রথম সংক্রমণস্থল উহানেও মিলেছে আক্রান্তের খোঁজ। তাই সেখানকার সব বাসিন্দার নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (৩ আগস্ট) উহান প্রশাসনিক কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। প্রশাসনিক কর্মকর্তারা জানায়, শহরের পরিযায়ী শ্রমিকদের মধ্যে সাত জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

এরপরেই সব বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। গণপরিবহণ বন্ধ করে দেয়া হয়েছে। গণহারে শুরু হয়েছে নমুনা পরীক্ষা।

মঙ্গলবার চীনে ৬১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। বিমানবন্দরের সাফাই কর্মীদের মধ্যে অনেকেই আক্রান্ত হয়েছেন। উহানের পাশাপাশি রাজধানী বেইজিংয়েও শুরু হয়েছে নমুনা পরীক্ষা। ধীরে ধীরে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়াচ্ছে দেশটির প্রশাসন।

উহানেই প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিলো। পরবর্তীতে তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

সিরাজদীখানে ৬ বছরের শিশুকে হত্যা, বাবা গুরুতর জখম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে তওবা (৬) নামে এক শিশুকে হ...

সিনেমায় নিতে কাউকে অনুরোধ করেননি বাবা: সারা আলী খান

বলিউডে স্বজনপ্রীতি বা নেপোটিজম বিতর্ক দীর্ঘদিনের। বিশেষ করে তারকা পরিবারের সন...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা