আন্তর্জাতিক

ফ্রান্সে চালু হচ্ছে স্বাস্থ্য পাস

আন্তর্জাতিক ডেস্ক: করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে ফ্রান্সে। জুলাইয়ে ফ্রান্সে করোনার দৈনিক সংক্রমণ সর্বোচ্চ তিন হাজারে পৌঁছেছিল। আগস্টের গোড়ায় তা ২০ হাজারে পৌঁছে গেছে। প্রতিদিনই সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে।

চিন্তা বাড়িয়েছে ডেল্টা সংস্করণ। তারই মধ্যে নতুন স্বাস্থ্য পাস চালু করার কথা ভাবছে ফরাসি সরকার। ইতোমধ্যেই বেশ কিছু জায়গায় এই ধরনের পাস চালু হয়ে গেছে। ফ্রান্স সরকার জানিয়েছে, এবার থেকে বাসে-ট্রেনে উঠলেও ওই পাস দেখাতে হবে।

কী আছে পাসে

স্বাস্থ্য পাসে একটি কিউআর কোড থাকবে। সেই কোড স্ক্যান করলেই জানা যাবে দুইটি টিকা নেওয়া আছে কি না। টিকা নেওয়া থাকলে অবাধে সর্বত্র যাতায়াত করা যাবে। তবে করোনাবিধি মানতে হবে। ভ্যাকসিন নেওয়া না থাকলে বহু জায়গাতেই যাওয়া যাবে না। এমনকী, বাসে-ট্রেনেও ওঠা যাবে না। ৪৮ ঘণ্টা আগের আরটিপিসিআর নেগেটিভ টেস্ট রিপোর্ট থাকলেই যাতায়াত করা যাবে। সরকারের দাবি, নতুন নিয়ম চালু করলে টিকা নেওয়ার প্রবণতা আরো বাড়বে।

প্রতিবাদ-বিক্ষোভ

পাসের প্রতিবাদে এবং টিকা নেওয়ার বিরুদ্ধে ফ্রান্সেরবহু মানুষ গত সপ্তাহান্তেও বিক্ষোভ দেখিয়েছেন। তাদের বক্তব্য, কোনোভাবেই তারা টিকা নেবেন না। টিকা নেওয়া বা না নেওয়া ব্যক্তি অধিকারের বিষয়। সরকার তা চাপিয়ে দিতে পারে না। বস্তুত, সরকার টিকা নেওয়া বাধ্যতামূলক করতে পারেনি। কিন্তু এমন ব্যবস্থা করছে, যাতে টিকা না নিলে স্বাভাবিক জীবনযাপন মুশকিল হয়ে যায়।

ফরাসি অর্থনীতি

গত দেড় বছরে করোনার কারণে আরো অনেক দেশের মতোই ফরাসি অর্থনীতিও ধাক্কা খেয়েছে। মাসের পর মাস লকডাউন থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা। ফরাসি দোকান মালিকদের বক্তব্য, আগে রেস্তোরাঁয় যে পরিমাণ মানুষ আসতেন, করোনার পর তা প্রায় ৩০ শতাংশ কমেছে। নতুন পাস-বিধি চালু হলে মানুষের সংখ্যা আরো কমতে পারে বলেও তাদের আশঙ্কা। তবে একই সঙ্গে দোকানদার এবং রেস্তোরাঁ মালিকদের বক্তব্য, করোনার কথা মাথায় রেখে নতুন নিয়ম সকলের মেনে নেওয়া উচিত। নইলে করোনা আটকানো যাবে না।

সরকারের বক্তব্য

ফরাসি সরকারের বক্তব্য, চতুর্থ ঢেউয়ে দেশ জুড়ে ডেল্টা সংস্করণ ছড়িয়ে পড়ছে। নতুন এই সংস্করণ কিছুদিন আগে ভারতে ছড়িয়েছিল। সাধারণ করোনা ভাইরাসের চেয়ে অনেক দ্রুত ছড়াতে পারে নতুন এই ভেরিয়েন্ট। গত এক সপ্তাহে ফ্রান্স তা বুঝতেও পারছে। লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। ফলে গোড়াতেই সতর্ক হতে চাইছে ফরাসি সরকার। সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপের পরিকল্পনা করা হচ্ছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা