আন্তর্জাতিক

রুশ কূটনীতিকদের দেশে ফেরার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে কর্মরত ২৪ রাশিয়ান কূটনীতিককে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ওয়াশিংটন। তথ্যটি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যানাটলি অ্যান্তোনভ।

তিনি জানান, আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ার এই ২৪ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলেছে ওয়াশিংটন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তাদের এখান থেকে চলে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো জানান, সম্প্রতি ভিসা দেয়ার প্রক্রিয়া কঠোর করেছে ওয়াশিংটন। এ কারণে রাশিয়ার যে ২৪ কূটনীতিক যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাচ্ছেন, তাদের স্থলাভিষিক্ত হচ্ছেন না অন্য কেউ।

তবে কোনো সুনির্দিষ্ট বিরোধ থেকে ওয়াশিংটন এমন নির্দেশ দিয়েছে কি না, সে সম্পর্কে কিছু জানাননি যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। এ বিষয়ে ওয়াশিংটনের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি বার্তাসংস্থা রয়টার্স।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা