আন্তর্জাতিক

উনের মাথায় রহস্যজনক ব্যান্ডেজ!

আন্তর্জাতিক ডেস্ক: মাথায় ছোট্ট ব্যান্ডেজ ও কালো একটি চিহ্ন নিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে কয়েকদিন আগে দেশটির সরকারি এক অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। এতে উনের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনকে নিউজ জানিয়েছে, ২৪ থেকে ২৭ জুলাই একটি সামরিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় উনের মাথার পেছনে ব্যান্ডেজ দেখা যায়। এর আগে ২৯ জুন দলের পলিটব্যুরোর বৈঠকে এবং ১১ জুলাই সঙ্গীত শিল্পীদের একটি অনুষ্ঠানে উনের মাথায় কোনো ব্যান্ডেজ বা চিহ্ন দেখা যায়নি। জুলাইয়ের শেষ দিকে আরেকটি অনুষ্ঠানে উনের মাথায় ব্যান্ডেজ দেখা যায়নি, তবে কালো একটি দাগ ছিল।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, উনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক কিছু দেখা যায়নি।

গত জুনে দেশটির একজন নাগরিকের বরাত দিয়ে সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়, কিমকে নাটকীয়ভাবে শুকিয়ে যাওয়া অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন উত্তর কোরীয়রা। মে মাসের বেশিরভাগ সময় আড়ালে থাকার পর জনসম্মুখে আসেন জুলাইয়ের শেষের দিকে। ওই সময় তাকে অনেক পাতলা দেখা যায়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা