আন্তর্জাতিক

আফগানিস্তানে সমন্বিত হামলা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের শেরপুর এলাকায় প্রতিরক্ষামন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে একযোগে চালানো হামলা প্রতিহত করা হয়েছে বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। গত মঙ্গলবার রাতের ওই ঘটনায় ‘সব হামলাকারীকে হত্যা’ করা হয়েছে বলে আফগান সরকার দাবি করেছে।

মঙ্গলবার (৩ জুলাই) রাতে কাবুলের বিলাসবহুল শেরাপুর এলাকা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। এর পরপরই সেখানে কয়েকটি ছোট বিস্ফোরণ ও প্রচণ্ড গুলিবর্ষণের শব্দ শোনা যায়। এ সময় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুই সশস্ত্র ব্যক্তি আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

মূলত, আফগান প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদির বাসভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে খবরে দাবি করা হয়েছে। সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট ইউনুস কানুনি এক বার্তায় বলেছেন, বিসমিল্লাহ খানের বাসভবনের পাশেই বিস্ফোরণ ঘটানো হলেও এ সময় তিনি সেখানে ছিলেন না। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই হামলায় চারজন নিহত ও ২০ জন আহত হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্তানাকজাই ঘোষণা করেন, “অভিযান শেষ হয়েছে। সকল হামলাকারী নিহত হয়েছে।একটি বিশাল জনগোষ্ঠীর প্রাণ রক্ষা পেয়েছে এবং মহল্লায় পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে।”

কাবুলের শেরপুর এলাকায় আফগান প্রতিরক্ষামন্ত্রী, কয়েকজন সংসদ সদস্য ও বেশ কয়েকজন পদস্থ সরকারি কর্মকর্তা বসবাস করেন।এমন সময় রাজধানী কাবুলে এ হামলা চালানো হলো যখন আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে তালেবানের তুমুল সংঘর্ষ চলছে এবং দেশটির বিশাল এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা