আন্তর্জাতিক

বাংলাদেশের ঘটনায় ভারতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে ভারত জুড়ে প্রতিবাদ বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ত্রিপুরার আগরতলায় বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করে ভিএইচপি। আগরতলায় বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ সমাবেশে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেয়। বিক্ষোভ শেষে বাংলাদেশ মিশনে একটি স্মারকলিপি পেশ করে ভিএইচপির নেতারা।

এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে প্রতিবাদ সমাবেশ করে স্মারকলিপি পেশ করেছে সংগঠনটি।

বিক্ষোভের পর ভিএইচপির যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জেইন এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলা ও সহিংসতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এই সহিংস হামলা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, হিন্দু সমাজ এ ধরনের অমানবিক নৃশংসতা সহ্য করবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহিংসতায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

এছাড়া বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে চাপ প্রয়োগের অনুরোধ জানান সুরেন্দ্র জেইন।

এর আগে মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিক্ষোভ করে ভিএইচপি। ভিএইচপির পশ্চিমবঙ্গ শাখা গভর্নর জগদীপ ধরকড়কে একটি চিঠি দিয়ে অনুরোধ করেছেন, যাতে তৃণমূল কংগ্রেস সরকার বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সহায়তা করে।

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের কাছে বিক্ষোভের সময় হিন্দু সংহতি নামের এক সংগঠনের ৯৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

সংগঠনটির একটি প্রতিনিধিদল এদিন ডেপুটি হাইকমিশনে গিয়ে একটি স্মারকলিপি দেয়। সেখানে তারা অবিলম্বে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার দাবি জানায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভি...

ফতুল্লায় আ’লীগের কাছে তথ্য পাচার, বিএনপি নেতার পদ স্থগিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...

শর্ত পূরণ ছাড়া ওয়াশিংটনের সঙ্গে কোনো সংলাপে বসবে না ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনা ও অচলাবস্থা নিরসনে নিজেদের...

সিদ্ধিরগঞ্জে ভোরে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাক...

দুবলার চরে রাশ উৎসবে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় ১০৭ জন আটক

সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে অনুষ্ঠিত ঐতিহ্যবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা