আন্তর্জাতিক

তাইওয়ানের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: চীনের আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ীই তাইওয়ানকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। বেইজিং-তাইপের চলমান উত্তেজনার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করলেন বাইডেন।

সিএনএন টাউন হলে তাইওয়ানকে প্রতিরক্ষা সহায়তার দেওয়ার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাইওয়ানের প্রতি আমাদের একটা প্রতিশ্রুতি আছে।

প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের কানাডা ও ইউরোপে ন্যাটো মিত্রদের রক্ষা করার জন্য যেমন একটি প্রতিশ্রুতি রয়েছে ঠিক তেমনি জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানের সঙ্গেও রয়েছে।

তবে বাইডেনের মন্তব্যের পর হোয়াইট হাউসের মুখপাত্র সাংবাদিকদের জানান, তাইওয়ান ইস্যুতে মার্কিন নীতির কোনও পরিবর্তন হবে না।

গত কয়েকমাসে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে অনুপ্রবেশ করে। এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করছে। সম্প্রতি দ্বীপটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, তাইওয়ান কখনও চীনের কাছে মাথা নত করবে না। তাইওয়ানকে নিজেদের দ্বীপ অঞ্চল বলে দাবি করে আসছে চীন। কিন্তু তাইওয়ান নিজেদের আলাদা রাষ্ট্র বলে আসছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা