আন্তর্জাতিক

ট্রুথ সোশ্যাল আনছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হয়ে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর চিন্তা করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নিজস্ব সামাজিক নেটওয়ার্কটি 'ট্রুথ সোশ্যাল' নামকরণ করেছেন বলে জানিয়েছেন তিনি। ২০ অক্টোবর ট্রাম্প এ ঘোষণা দেন।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ফেসবুকে ট্রাম্পকে নিষিদ্ধ করা হয়। খবর দ্য গার্ডিয়ানের

ট্রাম্প বলেন, বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্য কমাতেই ট্রুথ সোশ্যাল চালু করছি।

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজে) ‘ট্রুথ সোশ্যাল’ নামে ওই সামাজিক নেটওয়ার্ক পরিচালনা করবে। আগামী মাসে ‘আমন্ত্রিত অতিথিদের’ জন্য এর বেটা সংস্করণ চালু হবে বলে আশা করা হচ্ছে।

টিএমটিজে সাবস্ক্রিপশন ভিডিও চালুরও পরিকল্পনা করেছে। এতে বিনোদনমূলক অনুষ্ঠান থাকবে।

টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে বাতিল করার পর ট্রাম্প এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন। গত মে মাসে তিনি ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প’ নামে একটি ব্লগ চালু করেন। অবশ্য এক মাস পর ইন্টারনেট থেকে তিনি এটি সরিয়েও নেন।

ট্রাম্পের সাবেক কর্মকর্তা জ্যাসন মিলার এ বছরের শুরুতে একটি সামাজিক নেটওয়ার্ক চালু করেন। তবে ট্রাম্প সেখানে যোগ দেননি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা