ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত-নেপালে বন্যা-ভূমিধসে নিহত ২০০

সাননিউজ ডেস্ক: ভারত ও নেপালে বন্যা-ভূমিধসে কমপক্ষে ২শ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) নেপালে কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকটি পরিবার সম্পূর্ণভাবে তাদের বাড়িসহ মাটিচাপা পড়েছে এবং দুই তরুণী ভেসে গেছে। পূর্বাভাসে আরও ভারী বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে। খবর এএফপির।

বিশেষজ্ঞরা বলছেন, এসব মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ায় চরম আবহাওয়া পরিস্থতির শিকার হচ্ছে। বন উজাড়, ক্ষয়ক্ষতি ও অত্যধিক উন্নয়নের কারণে জলবায়ু পরিস্থিতির বিপর্যয় আরও বেড়ে গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নেপালে ৮৮ জন মারা গেছে। নিহতদের মধ্যে তিন শিশুসহ ছয়জনের একটি পরিবার ঘরবাড়িসহ ভূমিধসে মাটির নীচে চাপা পড়েছে।

জরুরি বিভাগের কর্মকর্তা দ্বিজেন ভট্টরাই বলেন, পরিস্থিতি মোকাবেলায় নেপাল পুলিশ, সশস্ত্র বাহিনী ও অন্যান্য সংস্থার সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে।

এদিকে, ভারতের উত্তরাখ- রাজ্যে ৫৫ জন প্রাণ হারিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যে ৫ জন প্রাণ হারিয়েছে। দার্জিলিংয়ে কাদা, পাথর ও পানির তোড়ে প্রায় ৪০০ বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। সেখানে অনেক পর্যটক আটকা পড়েছে। দক্ষিণাঞ্চলে কেরালা রাজ্যে ৪২ জনের প্রাণহানি ঘটেছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

পদোন্নতিতে রাজনীতি নয়, যোগ্যতাই মাপকাঠি: প্রধানমন্ত্রী

নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ কিংব...

বনানী অবরুদ্ধ, স্লিপার বাস মালিকদের আন্দোলনে ভোগান্তি

স্লিপার বাস চলাচলের অনুমোদন ও একটি সুস্পষ্ট নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের দাবিতে...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা