করোনার নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন'
আন্তর্জাতিক

৩১ দেশে ছড়িয়েছে ওমিক্রন

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন' বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। প্রতিবেশী ভারতেও শনাক্ত হয়েছে দুইজন। ভয়াবহ এই ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত ৩১ দেশে শনাক্ত হয়েছে।

ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) দাবি করেছে, আফ্রিকার মহাদেশের বতসোয়ানায় গত ১১ নভেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয়। শিগগিরই ডেল্টাকে সরিয়ে এটিই বিশ্বে মূল সংক্রামক ভ্যারিয়েন্ট হয়ে উঠবে।

যে ৩১ দেশে ছড়িয়েছে ওমিক্রন

ভারত, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, নেদারল্যান্ডস, হংকং, ইসরায়েল, বেলজিয়াম, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, ইতালি, চেকিয়া, ডেনমার্ক, অস্ট্রিয়া, কানাডা, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, পর্তুগাল, জাপান, রেউনিওঁ (ফ্রান্স), ঘানা, দক্ষিণ কোরিয়া, নাইজেরিয়া, ব্রাজিল, নরওয়ে, সৌদি আরব, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্র।

ভয়াবহ এই ভ্যারিয়েন্ট ঠেকাতে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। সর্বশেষ আফ্রিকা মহাদেশের ৭ দেশ ফেরত যাত্রীদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে।

দেশগুলো হলো- বতসোয়ানা, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও লেসোথো।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

বিশ্বকাপে ব্রাজিল-জাপান লড়াই, হিউস্টনে জমজমাট ম্যাচের অপেক্ষা

বিশ্বকাপের নকআউট পর্ব মানেই এক ম্যাচের ভাগ্য নির্ধারণ। সামান্য ভুলেই শেষ হয়ে...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

গোবিন্দের পরকীয়া নিয়ে স্ত্রীর বিস্ফোরক মন্তব্য, বলিউডে তোলপাড়

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন বরাব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা