আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই
আন্তর্জাতিক

তালেবান আমার ভাই

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানের সদস্যদের নিজের ভাই হিসেবে অভিহিত করেছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই।

সাবেক আফগান প্রেসিডেন্ট বলেন, তালেবানরা আমার ভাই। এ ছাড়া গোষ্ঠীটির সঙ্গে আমার বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছিল।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট তালেবানের সদস্যদের সম্পর্কে এ কথা বলেন। ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

হামিদ কারজাই ২০০১ থেকে ২০১৪ পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন।

কারজাই বিবিসিকে বলেন, আমি তালেবানদের ভাই হিসেবে দেখি। এ ছাড়া অন্য আফগানদেরও দেখি ভাই হিসেবে। বর্তমানে দেশে একতা খুবই জরুরি। আমরা মানুষ, আমরা একটি জাতি। সব আফগান ক্ষতিগ্রস্ত হয়েছে।

কারজাইয়ের আশা, নারীরা দ্রুত স্কুলে, বিশ্ববিদ্যালয়ে ও কর্মক্ষেত্রে ফিরতে পারবে।

প্রসঙ্গত, ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর পর থেকে দেশটির হাজার হাজার মানুষ প্রতিহিংসার শিকার হতে পারেন এ ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। আফগানিস্তান থেকে ঝুঁকিপূর্ণ নাগরিকদের নিরাপদে তাদের দেশে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা