আন্তর্জাতিক

সংলাপে বসতে উ. কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: সংলাপে বসতে উত্তর কোরিয়ার প্রতি আবারও আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই আহ্বান জানিয়েছেন।

ইরানি সংবাদ মাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) অস্টিন বলেন, আমরা আবারও উত্তর কোরিয়াকে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে তিনি এ বিষয়ে একমত হয়েছেন যে, উত্তর কোরিয়া তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং এ বিষয়টি বন্ধ করা প্রয়োজন।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সু উকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আমরা উত্তর কোরিয়ার প্রতি কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানাচ্ছি।

যৌথ সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, তার দেশে বর্তমানে ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

পূর্ব এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির মোকাবিলায় নিজের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী করে যাচ্ছে উত্তর কোরিয়া। পিয়ং ইয়ংয়ের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী করার ঘটনায় গভীর উদ্বেগের মধ্যে রয়েছে আমেরিকা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সৌদি প্রবাসীর ৭০ হাজার রিয়াল আত্মসাতের অভিযোগ, দেশে ফিরে প্রবাসীকে প্রাণনাশের হুমকি

সৌদি আরবে ব্যবসার কথা বলে এক প্রবাসীর ৭০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায়...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা