আন্তর্জাতিক

জাতিসংঘের সদর দপ্তরে ‘অস্ত্রধারী’ আটক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে থেকে এক অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ। কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার জাতিসংঘের সদর দপ্তরের বাইরে এক ব্যক্তিকে অস্ত্র হাতে দেখা যাওয়ার পরপরই দ্রুত নিরাপত্তা জোরদার করা হয়। খবর দ্য সানের।

জাতিসংঘের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, জাতিসংঘের সদর দপ্তর বন্ধ রাখা হয়েছে। সেখানে পুলিশের কার্যক্রম চলছে।

নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন, জাতিসংঘের সদর দপ্তরের সামনের প্রবেশপথে ওই ব্যক্তি আত্মহত্যার হুমকি দিচ্ছেন। ওই পথে জনসাধারণের চলাচল বন্ধ করা হয়েছে। তবে কার্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন কার্যক্রম চালু আছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগ টুইটারে বলেছেন, পুলিশের তদন্তের কারণে জনগণকে ২৪ স্ট্রিট ও ফার্স্ট অ্যাভিনিউ এলাকায় ঢুকতে নিষেধ করা হচ্ছে।

বিভিন্ন টেলিভিশনের সরাসরি সম্প্রচার করা ভিডিওতে ওই ব্যক্তিকে পরবর্তীতে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে দেখা গেছে। এছাড়া নিউইয়র্ক পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, ওই ব্যক্তি এখন হেফাজতে রয়েছে এবং সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই।

সাননিউজ/এএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা