কুকুর
আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত ১২ কুকুরকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। কেবল মানুষই নন, পশুদের মধ্যেও করোনা সংক্রমণ দেখা যাচ্ছে। আর এ পরিস্থিতিতে সেখানে ঘটলো এক হৃদয়বিদারক ঘটনা, যা পুরো দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে।

ভিয়েতনামের লঙ অ্যান প্রদেশের এক দম্পতি কুকুর পোষতেন। কুকুরগুলো সম্প্রতি অসুস্থ হয়ে পড়ে। নিজের মোটরবাইকে করে কুকুরগুলোকে হাসপাতালে নিয়ে যান এগুলোর মালিক ৪৯ বছর বয়সী ফম মিহ হাঙ। পরে জানা যায়, কুকুরগুলো করোনা আক্রান্ত।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদন জানায়, হাসপাতালেই ঘটে মর্মান্তিক ঘটনাটি। কুকুরগুলো করোনা সংক্রমণ ছড়িয়ে দিতে পারে- এমন আশঙ্কায় সেগুলোকে হত্যা করে কর্তৃপক্ষ।

প্রিয় কুকুরগুলোকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন মালিক ফম মিহ হাঙ। তিনি এবং তার স্ত্রী কান্না করতে থাকেন। ফম মিহ হাঙ বিবিসিকে বলেন, ‘আমি ও আমার স্ত্রী এতো বেশি কেঁদেছি যে, রাতে আমরা ঘুমোতে পারিনি।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে চাচ্ছিলাম না যে আসলে কী ঘটেছে! আমি আমার বাচ্চাদের (কুকুর) রক্ষা করতে কিছ্ইু করতে পারলাম না।’

এ কুকুরগুলোকে হত্যার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভিয়েতনাম জুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ ধরনের কর্মকাণ্ড আর না ঘটানোর পক্ষে দেড় লাখ মানুষ একটি খসড়ায় সই করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশন শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশনের মউশিক শি...

সিরাজদীখানে শ্রমিক দলের কার্যালয়ে আগুন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলা শ্রমিক দলের সাধারণ...

আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরা...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা