আফগানিস্তান
আন্তর্জাতিক

শিয়া মসজিদের নিরাপত্তায় আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: বিদ্রোহী গোষ্ঠী বলেছে, তাদের নিরাপত্তা বাহিনী আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের শিয়া মসজিদগুলোর পূর্ণ নিরাপত্তা দেবে।

কান্দাহারের একটি শিয়া মসজিদে গত শুক্রবার ভয়াবহ বোমা হামলায় অন্তত ৬০ মুসল্লি নিহত হওয়ার জের ধরে এ ঘোষণা দিল বিদ্রোহী গোষ্ঠী।

আনাদোলুর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কান্দাহারের পুলিশপ্রধান মৌলভী মেহমুদ শনিবার বলেছেন, এতদিন স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যরা বিশেষ অনুমতিতে আগ্নেয়াস্ত্র নিয়ে কান্দাহারের মসজিদগুলোর পাহারায় নিয়োজিত ছিল। কিন্তু শুক্রবার জুমার নামাজের সময় বিবি ফাতিমা মসজিদে হামলার পর এখন তালেবান সরাসরি এসব মসজিদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে।

কান্দাহারের পুলিশপ্রধান বলেন, স্বেচ্ছাসেবকরা মসজিদগুলোর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এখন থেকে মসজিদ ও মাদ্রাসাগুলোর জন্য বিশেষ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে।

শুক্রবারের হামলায় নিহতদের শনিবার গণকবরে দাফন করা হয় এবং এ সময় শত শত মানুষ কবরস্থানের আশপাশে সমবেত হয়ে শোক প্রকাশ করেন।

কান্দাহারের বিবি ফাতিমা মসজিদে ১৫ অক্টোবর হামলার ঠিক এক সপ্তাহ আগে ৮ অক্টোবর কুন্দুজের আরেকটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫০ জন নিহত ও ২০০ জনের বেশি মানুষ আহত হন। উগ্র জঙ্গিগোষ্ঠী আইএস দুটি হামলারই দায়িত্ব স্বীকার করেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা