আন্তর্জাতিক

পরমাণু আলোচনা শুরু করতে চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে পুনরায় আলোচনা শুরু করবে বলে জানিয়েছেন দেশটির সংসদ সদস্য বেহরুজ মোহেব্বী নাজমাবাদী। রোববার (১৭ অক্টোবর) টুইটারে এক পোস্টে তিনি এ কথা জানান।

তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে বলা হয়, ইরান আগামী সপ্তাহে ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে আলোচনায় যোগ দেবে। জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নিয়ে এপ্রিলে ভিয়েনায় ইরানের সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির আলোচনা শুরু হয়। ইরানে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে এ আলোচনা বন্ধ ছিল।

ইরানের পার্লামেন্টের পরিকল্পনা ও বাজেট কমিশনের সদস্য বেহরুজ মোহেব্বী নাজমাবাদী টুইটারে এক পোস্টে একটি বৈঠক সম্পর্কে জানান। বৈঠকে ছিলেন কয়েকজন সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ান।

বেহরুজ মোহেব্বী নাজমাবাদী পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জাতীয় স্বার্থ রক্ষায় সংসদের 'কৌশলগত পদক্ষেপ' বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কাছ থেকে বিশেষ মনোযোগ পেয়েছে এবং এ পদক্ষেপ ‘স্পষ্ট ও গুরুতর’ বার্তা দিয়েছে।

তিনি আরও বলেন, ইরানের প্রশাসন আগামী সপ্তাহে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে যাচ্ছে। এতে সংসদীয় আইন একটি ‘শক্তিশালী অনুপ্রেরণা’ হিসেবে কাজ করবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা