আন্তর্জাতিক

ইরাকে সরকার গঠনের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পর শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদর একটি সরকার গঠনের চেষ্টা করছেন। দেশটির সংসদ নির্বাচনে ৩২৯ আসনের মধ্যে মুকতাদা আল-সদরের নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ ৭৩ আসন পেয়েছে। নির্বাচনে ১৬৭টি দলের তিন হাজার ২০০ প্রার্থী অংশগ্রহণ করেন।

স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) রাতে দেশটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর আগে গত ১০ অক্টোবর ইরাকের পার্লামেন্টের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল আগাম নির্বাচন।

জানা গেছে, মুকতাদা আল-সাদরের জোট ৭৩ আসন পেলেও তা সরকার গঠনের জন্য যথেষ্ট নয়। তাদের অন্য দল ও জোটের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হবে। চূড়ান্ত ফল অনুযায়ী মুকতাদা সাদরের জোটের পরই আসন সংখ্যায় এগিয়ে আছে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল-হালবুসের নেতৃত্বাধীন তাকাদ্দুম কোয়ালিশন। তারা পেয়েছে ৩৭ আসন। নুরি আল-মালিকির স্টেট অব ল জোট ৩৪ আসনে জিতে তৃতীয় অবস্থানে রয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৪০ আসনে জিতেছেন।

চূড়ান্ত ফল প্রকাশের পর মুকতাদা আল-সদর বলেন, জনগণের সেবায় আত্মনিয়োগ করবো। সরকার গঠনে সহযোগিতা করতে সব দল ও সংগঠনের প্রতি আহ্বানও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা