আন্তর্জাতিক

ভারতে বন্যায় নিখোঁজ বহু

সাননিউজ ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলে বন্যায় কমপক্ষে ২০ জনের প্রাণহানি ঘটেছে। তীব্র বন্যায় বিভিন্ন শহর ও গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কেরালা রাজ্যের কোত্তিয়ামে বহু বাড়ি স্রোতে ভেসে গেছে। বহু মানুষ আটকে পড়েছেন।

কয়েক দিনের ভারি বর্ষণের কারণে কেরালায় ভূমি ধস দেখা দিয়েছে। দেশটির সেনাবাহিনী উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে।

রোববার (১৭ অক্টোবর) কর্মকর্তারা জানান, ভূমি ধসে আটকে পড়াদের উদ্ধারে এবং প্রয়োজনীয় ত্রাণ বিতরণে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ভয়াবহ এক ঘটনায় কোত্তিয়ামের একটি বাড়ি স্রোতে ভেসে গেলে ৭৫ বছরের দাদি এবং তিন শিশুসহ এক পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়েছে।

এছাড়া ইদুক্তি জেলায় ভূমি ধসের ধ্বংসাবশেষের নিচ থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া সেখানে নিখোঁজ পাঁচ জনের সন্ধানে এখনও তল্লাশি চলছে।

কোল্লামসহ অন্য উপকূলীয় শহরের কিছু সড়ক ভেসে গেছে। মাছ ধরার নৌকা দিয়ে আটকে পড়াদের উদ্ধার করা হচ্ছে। এছাড়া বহু মানুষ নিখোঁজ রয়েছেন। বন্যায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা