আন্তর্জাতিক

বিশ্বের দীর্ঘতম লকডাউন শেষ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: ২৬২ দিনের বিশ্বের দীর্ঘতম লকডাউন শেষ হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। করোনার লাগাম টানতে গত বছরের মার্চ শুরু হওয়া লকডাউন প্রত্যাহার হচ্ছে চলতি সপ্তাহে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ এক ঘোষণায় জানান, বৃহস্পতিবার লকডাউন শিথিলতা আনা হচ্ছে।

চলতি সপ্তাহে ভিক্টোরিয়া রাজ্যে করোনার প্রতিষেধক টিকা দেওয়ার হার ৯০ শতাংশে পৌঁছানোর আশা করছেন সংশ্লিষ্টরা। এখন ভিক্টোরিয়ার ৬৫ শতাংশের বেশি মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। আর ৮৯ শতাংশ বাসিন্দা প্রথম ডোজের আওতায় এসেছেন।

এ বিষয়ে প্রিমিয়ার বলেন, ভ্যাকসিন কার্যক্রমে আমার বেশ এগিয়েছি। বৃহস্পতিবার ১১টা ৫৯ থেকে কোনও লকডাউন, বিধিনিষেধ, কারফিউ থাকছে না। এটি আমাদের জন্য বিশেষ দিন।

মেলবোর্নে ৬ দফায় ২৬২ দিন কঠোর লকডাউনে বাসিন্দরা। এর আগে ২৩৪ দিন লকডাউনে ছিলো আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে।

করোনার শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে কাজ করে চলছে অস্ট্রেলীয় সরকার। অস্ট্রেলিয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ১৫শর বেশি মানুষ মারা গেছেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা