আফগানিস্তান
আন্তর্জাতিক

আফগানিস্তানে মেয়েদের শিক্ষার দ্বার খুলছে

আন্তর্জাতিক ডেস্ক:বিদ্রোহী গোষ্ঠীরা শিগগিরই মেয়েদের শিক্ষার পরিকল্পনা ঘোষণা করবে বলে জানিয়েছে জাতিসংঘ। আফগান ছেলেরা ফিরতে পারলেও এখনও ক্লাসে যেতে পারেনি মেয়েরা।

এ বিষয়ে শুক্রবার নিউ ইয়র্ক থেকে জাতিসংঘ শিশুবিষয়ক সংস্থা (ইউনিসেফ)-এর উপ-নির্বাহী পরিচালক ওমর আবিদ জানান, ‘আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী সরকারের শিক্ষা মন্ত্রী আমাদের জানিয়েছেন তারা মেয়েদের স্কুলে ফেরাতে একটি কাঠামো গঠনের কাজ করছে। ফলে দ্রুত সময়ের মধ্যে ক্লাসে অংশ নিতে পারবে’।

কয়েক সপ্তাহ ধরেই বিদ্রোহী গোষ্ঠী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অল্প সময়ের মধ্যেই আফগান মেয়ে শিক্ষার্থীদের স্কুলে ফেরাবে। তালেবান ক্ষমতায় আসার পর ছেলেরা স্কুলে ফিরলেও মাধ্যমিক পর্যায়ের মেয়েদের ঘরে থাকার আদেশ দেওয়া হয়। এনিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়।

বিদ্রোহী গোষ্ঠীর এমন পদক্ষেপের কারণে আফগানিস্তানের কয়েক লাখ শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের শিক্ষা থেকে বঞ্চিত বলেও উল্লেখ করেন জাতিসংঘের এই কর্মকর্তা। মেয়েদের স্কুলে ফেরাতে আর দেরি নয়, বিদ্রোহী গোষ্ঠীকে এমন আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

টানা তৃতীয় হারে বিপর্যস্ত ইন্টার মিয়ামি

এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার ব্যর্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা