ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাশ্মিরে গুলিতে আরও দুজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে মারা গেছে আরও দুই বেসামরিক নাগরিক। রোববার (১৭ অক্টোবর) কাশ্মিরের কুলগাঁও জেলায় এ ঘটনা ঘটে। এ নিয়ে চলতি মাসে কমপক্ষে ১১ বেসামরিক নাগরিক মারা গেছেন। এনডিটিভির খবর।

সংবাদমাধ্যমটি বলছে, রোববার কুলগাঁওয়ের ভ্যানপোহ এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালিয়েছে। এতে দুজন নিহত ও আরও একজন আহত হয়েছেন।

একদিন আগে এই উপত্যকায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে বিহারের একজন পানিপুরি বিক্রেতা এবং উত্তরপ্রদেশের এক রং মিস্ত্রি নিহত হন। পুলিশ বলছে, শ্রীনগরের রাস্তায় পানিপুরি বিক্রেতা অরবিন্দ কুমার শাহকে বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়। পুলওয়ামায় গুলিতে রং মিস্ত্রি সগীর আহমদ নিহত হন।

স্থানীয় একজন কর্মকর্তা বলেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করে বিচ্ছিন্নতাবাদীদের চালানো হামলায় এখন পর্যন্ত যে ১১ জন নিহত হয়েছেন; তাদের মধ্যে পাঁচজন অন্য রাজ্যের বাসিন্দা। এটি ইঙ্গিত দিচ্ছে, বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মির থেকে অন্য রাজ্যের বাসিন্দাদের তাড়িয়ে দিতে চায়।

নিহতদের মধ্যে কাশ্মিরি পন্ডিত সম্প্রদায়ের বিখ্যাত সদস্য মাখন লাল বিন্দ্রু-সহ শ্রীনগরের ওষুধ বিক্রেতা মোহাম্মদ শফি লোন, ট্যাক্সি চালক দ্বীপক চাঁদ, শিক্ষক সুপুন্দর কৌর ও রাস্তায় খাবার বিক্রেতা বীরেন্দ্রর পাসওয়ান রয়েছেন।

‘বেসামরিক হত্যাকাণ্ডের পর ৯টি বন্দুকযুদ্ধের ঘটনায় ১৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। আমরা গত ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে শ্রীনগরে তিন সন্ত্রাসীকে হত্যা করেছি,’ বলেছেন জম্মু-কাশ্মির পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার।

এর আগে, শনিবার ভারতীয় সামরিক বাহিনী জানায়, জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় ৪৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাবাহিনীর অন্তত ৯ সদস্যের প্রাণহানি ঘটেছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা