তেল
আন্তর্জাতিক

বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে আবারও বাড়লো অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সোমবার (১৮ অক্টোবর) সকালে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ শতাংশ বা ৮৭ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৭৩ ডলার, যা ২০১৮ সালের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ।

রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪ শতাংশ বা ১ দশমিক ১২ ডলার বেড়ে হয়েছে ৮৩ দশমিক ৪০ ডলার। ২০১৪ সালের অক্টোবরের পর থেকে মার্কিন তেলের সর্বোচ্চ দাম এটাই।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে এএনজেড ব্যাংকের বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে চলাচলে নিষেধাজ্ঞা শিথিল হওয়া জ্বালানি খরচ বৃদ্ধিতে অবদান রাখতে পারে।

যুক্তরাষ্ট্র আগামী মাসে টিকাগ্রহীতা বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুলবে খবর শুনেই জেট ফুয়েলের চাহিদা বেড়ে গিয়েছিল। একই পদক্ষেপ নিচ্ছে অস্ট্রেলিয়া এবং এশিয়ার দেশগুলোও।

বিশ্লেষকরা জানান, শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য ‘গ্যাস-টু-অয়েল সুইচিং’ বছরের চতুর্থ প্রান্তিকে দৈনিক সাড়ে চার লাখ ব্যারেল পর্যন্ত চাহিদা বাড়িয়ে দিতে পারে। অবশ্য এর সঙ্গে তাল মেলাতে উৎপাদনকারী দেশগুলোর তেল সরবরাহও বৃদ্ধি পেতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা