আন্তর্জাতিক

ইয়েমেন সংকটের সমাধান চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেন সংকটের সমাধানে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে ইরান। দেশটি চায় ইয়েমেন সংকটের সমাধান হোক রাজনৈতিকভাবে বিদেশি কোনো শক্তির হস্তক্ষেপ ছাড়া।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক জ্যেষ্ঠ এক উপদেষ্টা ইয়েমেন সংকট নিয়ে দেশটির অবস্থান পরিষ্কার করেন। খবর তাসনিম নিউজ এজেন্সির।

তেহরানে ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম মুহাম্মদ আল-দাইলামির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা আলি আসগর খাজি রোববার বৈঠক করেন।

এ দুই কূটনীতিক ইয়েমেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আলোচনায় গুরুত্ব পায় আরব দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংকটের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি নিয়েও।

তারা ইয়েমেনের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ইয়েমেনি জনগণের সমস্যার সমাধান এবং অবরোধ অপসারণের আহ্বান জানিয়ে খাজি বলেন, এটি যুদ্ধবিরতি এবং সংকটের রাজনৈতিক নিষ্পত্তির ওপর নির্ভর করবে।

ইরানের এই কূটনীতিক আরও বলেন, যে কোনো রাজনৈতিক সমাধান অবশ্যই বিদেশি হস্তক্ষেপমুক্ত এবং ইয়েমেনের নাগরিকদের ইচ্ছার ওপর ভিত্তি করে হওয়া উচিত।

২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলনের ওপর হামলা শুরু করে। দেশটির চাওয়া, সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় বসানো।

এ যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। যার অধিকাংশই বেসামরিক নাগরিক। যাকে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে বাজে মানবিক সংকট হিসেবে অভিহিত করেছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা