মমতা ব্যানার্জি
আন্তর্জাতিক

মমতার ভাগ্য নির্ধারণ আজ

আন্তর্জাতিক ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হচ্ছে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রিত্ব পাকা করার মার্কশিট! ওই প্রতীক্ষায় দিন শুরু হচ্ছে ‘হাইভোল্টেজ’ ভবানীপুর কেন্দ্রে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানীপুর উপনির্বাচনে কার পক্ষে কতজন টিপলেন ইভিএমের বোতাম- রোববার (৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হবে তার হিসেবনিকেশ। একইসাথে ভোট গণনা হবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের। সেইমতো প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

আনন্দ বাজারের র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আজ রোববার (৩ অক্টোবর) ফলাফল প্রকাশ করা হবে। বেলা গড়াতেই জানা যাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতা আর থাকতে পারছেন কিনা। নাকি অন্যদিকে মোড় নেবে তার রাজনৈতিক জীবন। একই সঙ্গে মুর্শিদাবাদের দুই কেন্দ্র জঙ্গিপুর ও সমশেরগঞ্জের উপনির্বাচনের ফলও প্রকাশিত হবে আজ।

ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়ে ৫৭ শতাংশের বেশি। গত ২৬ এপ্রিলের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হন ২৮,৭১৯ ভোটের ব্যবধানে।

২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্রেই উপনির্বাচনে জিতে আসেন মমতা। ভোট পড়েছিল ৪৫ শতাংশেরও কম। মমতা জিতেছিলেন ৫৪ হাজারের কিছু বেশি ভোটে। ভবানীপুরে এ বার মোট প্রার্থীর সংখ্যা ১২। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস।

ভোটের ফলাফলের দিকে তাকিয়ে গোটা পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী থাকতে হলে মমতার জয়ী হওয়া ছাড়া বিকল্প নেই।

এদিকে, সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গণনা প্রক্রিয়াকে নিরাপদ রাখতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। প্রথম বলয়ে আছে স্থানীয় পুলিশ। দ্বিতীয় বলয়ে রাজ্য পুলিশ। গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে আছে কেন্দ্রীয় বাহিনী। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি রয়েছে ১৪৪ ধারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা