আন্তর্জাতিক

বিমান-হেলিকপ্টার সংঘর্ষে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় আকাশে হেলিকপ্টার ও বিমানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় দমকল বিভাগের মুখপাত্র কিথ ওয়েলচ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। তারা দুর্ঘটনায় কোনো প্রত্যক্ষদর্শী ছিল কী না তা খতিয়ে দেখছে। পুলিশ দুর্ঘটনায় সময়ের ভিডিও খুঁজছে বলেও জানা গেছে।

এদিকে, বিমান ও হেলিকপ্টার দুইটি পৃথক প্রশিক্ষণ কেন্দ্রের বলে স্থানীয় পুলিশের মুখপাত্র সার্জেন জনসন ম্যাক্লম্যানস জানিয়েছেন। তিনি জানান, আকাশে সংঘর্ষের পর বিমানটি নিরাপদে অবতরণ করে বলে জানা গেছে। তবে হেলিকপ্টারে থাকা দু’জন নিহত হয়েছেন।

দমকল বিভাগের মুখপাত্র কিথ ওয়েলচ জানান, স্থানীয় সময় শুক্রবার সকাল পৌনে আটটার দিকে ফোনে তাদের দুর্ঘটনার ব্যাপারে জানানো হয়। তারা গিয়ে নিচে হেলিকপ্টারটিকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান। দমকল বাহিনীর কর্মীরা পৌঁছানোর পরও হেলিকপ্টারে আগুন জ্বলছিল বলে জানিয়েছেন কিথ।

এদিকে, এই দুর্ঘটনার ব্যাপারে ওই প্রশিক্ষণ কেন্দ্র দুটির কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা