আন্তর্জাতিক

অবসরের ঘোষণা দুতার্তের

আন্তর্জাতিক ডেস্ক: রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তিনি জানিয়েছেন, আগামী বছরের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে লড়াইয়ের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটিও প্রত্যাহার করে নিচ্ছেন।

বিসিবি’র প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে দুতার্তে ঘোষণা দিয়েছিলেন যে তিনি আগামী ২০২২ সালের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে লড়াই করবেন। মূলত দেশটির সংবিধান অনুযায়ী তিনি আর প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না। এ কারণেই এমন সিদ্ধান্ত।

কিন্তু তিনি এখন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছেন। কারণ হিসেবে বলেছেন, ফিলিপাইনের জনগণ এখন তাকে আর যোগ্য মনে করছে না। তার মেয়ে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে গুঞ্জন উঠেছে, এর মাঝেই দুতার্তের এ পদক্ষেপ।

২০১৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই বিতর্কিত বিভিন্ন কর্মকান্ডের জন্য সবসময় বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছেন রদ্রিগো দুতার্তে। সমালোচকদের ভাষ্য, গত পাঁচ বছরে মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে তিনি পুলিশ বাহিনীকে দিয়ে সন্দেহভাজন হাজার হাজার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছেন। ফিলিপাইনের সংবিধান অনুযায়ী, একজন ব্যক্তি কেবল এক মেয়াদেই বা ছয় বছর প্রেসিডেন্ট থাকতে পারবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা