গৃহকর্মী
আন্তর্জাতিক

শিশুকে আছাড় মারলো গৃহকর্মী

আন্তর্জাতিক ডেস্ক: কোন অজুহাত ছাড়া দশ মাসের শিশুকে আছাড় মেরেছে গৃহকর্মী। এরকম দৃশ্য ধরা পড়েছে সিসি টিভির ফুটেজে। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ এরই মধ্যে ওই গৃহকর্মীকে গ্রেফতার করেছে।

পাঁশকুড়ার মেচগ্রামের বাসিন্দা দেবাশিস দাস এবং তার স্ত্রী নবমিতা ভট্টাচার্য। স্বামী স্ত্রী দুইজন চাকরিজীবী হওয়ায় ১০ মাসের মেয়েকে গৃহকর্মীর কাছে রেখে অফিসে যেতেন।

সন্তানকে গৃহকর্মী কেমন যত্নে রাখে, তা জানতে বাড়িতে সিসি ক্যামেরা লাগান ওই দম্পতি। সিসি ক্যামেরায় নজরদারির খবর অবশ্য ভাবতেও পারেনি ওই গৃহকর্মী। তাতেই ধরা পড়ে ওই নির্মম অত্যাচারের দৃশ্য।

সিসিটিভির ফুটেজ ওই দম্পতির দেখতে পায়, দশ মাসের শিশুটিকে কোনো অজুহাত ছাড়াই নিয়মিত অত্যাচার চালায় ওই গৃহকর্মী। তাকে মাথার ওপর তুলে ঘুরিয়ে বিছানার ওপর সজোরে আছাড় মারতেও দেখা গেছে।

দম্পতিটি অত্যাচারের দৃশ্য দেখে পাঁশকুড়া থানায় অভিযোগ করে। পুলিশ ভিডিও ফুটেজ দেখে গৃহকর্মী কল্পনাকে গ্রেফতার করে। ইতিমধ্যে পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা