আন্তর্জাতিক

লিবিয়ায় ৪০০০ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় অভিবাসী-বিরোধী ব্যাপক অভিযান শুরু করেছে। দেশটির পশ্চিমাঞ্চলে চালানোর এই অভিযানে চার হাজার অভিবাসীকে আটক করা হয়েছে।

শনিবার (২ অক্টোবর) লিবিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে শত শত নারী ও শিশুও রয়েছেন। এর আগে স্থানীয় সময় শুক্রবার লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় গারগারেশ শহরে অভিবাসী-বিরোধী ব্যাপক এই অভিযান পরিচালনা করা হয়।

লিবীয় কর্তৃপক্ষের দাবি, নথিপত্রহীন অভিবাসন এবং মাদক পাচার প্রতিরোধ করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিবাসী-বিরোধী এই অভিযানের নেতৃত্ব দেয় লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে অভিযান চালিয়ে কোনো মানব পাচারকারী অথবা চোরাচালানকারীকে আটক করা হয়েছে বলে কোনো তথ্য সামনে আনেনি মন্ত্রণালয়টি।

এর আগে শুক্রবার লিবিয়ার কর্মকর্তারা জানিয়েছিলেন, এই অভিযানের মাধ্যমে নথিপত্রহীন ৫০০ অভিবাসীকে আটক করা হয়েছে। কিন্তু শনিবার জানানো হয় আটককৃত অভিবাসীর সংখ্যা চার হাজারে পৌঁছেছে।

জানা গেছে, লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে মাত্র ১২ কিলোমিটার (৭.৫ মাইল) পশ্চিমে অবস্থিত গারগারেশ শহরটি মূলত অভিবাসী ও শরণার্থীদের প্রাণকেন্দ্র। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে অভিবাসী-বিরোধী বেশ কয়েকটি অভিযান পরিচালনা হতে দেখা গেছে। কিন্তু সর্বশেষ এই অভিযানকে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করেছেন মানবাধিকার কর্মীরা।

এদিকে, লিবিয়ায় নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের ডিরেক্টর ড্যাক্স রক গত শুক্রবার দেওয়া এক বিবৃতিতে জানান, ‘নারী ও শিশুসহ পাঁচ শতাধিক (শুক্রবারের হিসেব অনুযায়ী) অভিবাসীকে নির্বিচারে আটক করা হয়েছে। তারা নির্যাতন ও দুর্ব্যবহারের শিকার হতে পারেন।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা